শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জাবিতে ছাত্রলীগের মানববন্ধনে অনুপস্থিত বিদ্রোহীরা

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি পুনরায় চালু করার এবং বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির হলে সিট ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করলেও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করা তার অনুসারী বিদ্রোহীরা অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক লেলিন মাহবুব বলেন, আমি ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে আছি। তাই কর্মসূচিতে আসতে পারিনি।

সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী বলেন, আমি দুদিন ধরে ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। তাই কর্মসূচিতে অংশ নিতে পারিনি। বাকিরা কেন আসেনি তা আমার জানা নাই।

তবে এ বিষয়ে অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ কোনো কথা বলতে রাজি হননি।

সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার ও যুগ্ম সম্পাদক আরাফাত ইসলাম বিজয়ের সাথে কর্মসূচি অংশ গ্রহণের কারণ জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউই সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category