শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জানা যাবে সন্ধ্যায়, পবিত্র রমজান শুরু কবে

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ) নাকি বুধবার (১৩ মার্চ) তা জানা যাবে আজ সোমবার সন্ধ্যায়। রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সোমবার (১১ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সাহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

অন্যদিকে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে বুধবার। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে সোমবার থেকেই শুরু হয়েছে রমজান মাস।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category