বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জানাজা শেষে লোহাগাড়ায় চিরনিদ্রায় শায়িত হবেন সাইফুল

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারীদের হামলায় নিহত চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এপিপি সাইফুল ইসলাম আলিফের ৫ দফা জানাজা শেষে আজ বুধবার বাদে আসর নিজ মহল্লার কবরস্থানে দাফনের কথা রয়েছে।

প্রথম দফা জানাজার নামাজ আদালত চত্বরে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফা জমিয়তুল ফালাহ ময়দানে বেলা ১১ টায় এবং সর্বশেষ জানাজার নামাজ বাদে আসর শহিদের নিজ গ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চিন্ময় দাশকে সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকায় গ্রেপ্তার করে ডিবি।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতে চিন্ময় দাশের জামিন আবেদন নাকচ করা হলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে। তারা আদালত এলাকার একটি মসজিদ ভাঙচুর করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সাইফুল ইসলাম আলিফকে অতর্কিত তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

নিহত আইনজীবী আলিফের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায়। তার দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে স্ত্রী সন্তান সম্ভবা।

গ্রেপ্তারকৃত চিন্ময় দাশ পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইয়ানগর বনিক (বাইন্যা) পাড়ার মৃত আশুতোষ মাস্টারের কনিষ্ঠ পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category