রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

জাতিসংঘের শুভেচ্ছা প্রধান উপদেষ্টাকে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায়

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ।

চলতি বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর উদযাপন করছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন প্রধান উপদেষ্টা।

বিষয়টি উল্লেখ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় বৈশ্বিক সংস্থার সঙ্গে বাংলাদেশের পাঁচ দশকের অংশীদারত্বের উদযাপন উপলক্ষে এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

লুইস এক্স বার্তায় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যখন আমরা আবার গুরুত্বের সঙ্গে তরুণদের কথা শুনছি।’

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

এবারের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হলো- ‘কাউকে পেছনে না ফেলা: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category