বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

জয়পুরহাটে পুলিশ সুপারকে নাগরিক সংবর্ধনা

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৮ Time View

পুলিশ সপ্তাহ ২০২৪-এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বিপিএম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রোববার বিকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পৃথক পৃথক পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম কে ফুলেল শুভেচ্ছা জানান।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক গোলাম হক্কানি এর সভাপতিত্বে সদস্য সচিব নন্দলাল পার্শি এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, চেম্বার অফ কমার্স সভাপতি হাকিম মন্ডল, জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি এ্যাড. নীরেন্দ্রনাথ মন্ডল, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর এমন কৃতিত্বে জয়পুরহাট জেলা দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করেছে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তার বক্তব্যে চাকুরি জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব জয়পুরহাট জেলাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category