বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ছুরিকাঘাতে কক্সবাজারের চকরিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

কক্সবাজারের চকরিয়ায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে আসহাবুল করিম জিহাদ (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আসহাব পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকা মকসুদুল করিমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সোহান নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। সোহান কোনাখালীর কুতুবদিয়া পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, কোনাখালীর একটি মোবাইল চোর সিণ্ডিকেটের ৪-৫ জন সদস্য সন্ধ্যার দিকে মরংঘোনা স্টেশনে আসহাবের সাথে দেখা করে। এসময় তাঁদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চোর সিণ্ডিকেটের সদস্যরা আসহাবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পালানোর সময় একজনকে ধরে ফেলে এলাকাবাসী। স্থানীয়রা আহত আসহাবকে উদ্ধার করে পাশ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, নিহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের বুকে চারটা ছুরিকাঘাত ছিলো। এরমধ্যে হার্টের মাঝখানে গুরুতর একটা আঘাত ছিলো। ধারণা করছি এ আঘাতটার কারণেই ভিকটিম ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান। তিনি বলেন, নিহতের বুকে চারটা ছুরির আঘাত রয়েছে। মাথায়ও ভারী জাতীয় কোন বস্তুর আঘাত আছে। এছাড়া বুকের এক পাশ ও ডান হাতের চামড়া ছিঁলে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category