শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার বিকেল তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

জেলার ওপর দিয়ে বেশ কিছুদিন ধরে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় আগেই জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। এদিকে তীব্র রোদ ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘জেলায় আজ বিকেলে তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দেশের মধ্যে এ মৌসুমে সর্বোচ্চ। পুরো এপ্রিল মাসের বেশিরভাগ সময় জুড়েই চুয়াডাঙ্গার ওপর মৃদু, মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। গত ১২ এপ্রিলের পর থেকে প্রতিদিনই চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ ছিল। চলতি মাসে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।’

এর আগে দুপুর ২টায় যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা যশোরে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে যশোরে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা থাকছে ৪০ থেকে ৪২ ডিগ্রির ঘরে।

তীব্র তাপদাহে বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না কেউ। গরমের কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। দুপুর থেকে ফাঁকা হয়ে পড়ছে বন্দর এলাকা। তীব্র গরমে উত্তাপ কমাতে চাঁদপুরের বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে পৌরসভা। গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে দিনাজপুরের হিলিতে। এ অবস্থায় গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category