বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চীনকে পেছনে ফেলে নিট পোশাক রফতানির শীর্ষে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নিট পোশাক রফতানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এ স্বীকৃতি অর্জন করেছে দেশের পোশাক খাত। সম্প্রতি ইইউর আনুষ্ঠানিক পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাট জানিয়েছে এ তথ্য।এতে বলা হয়, ২০২৩ সালের প্রথম তিন প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রফতানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রফতানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।

তবে প্রথম তিন প্রান্তিকে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয়েরই নিট পোশাক রফতানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের নিট পোশাক রফতানি কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।
 
মূলত ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাহিদা কমে যাওয়াই এজন্য দায়ী বলে জানিয়েছে ইউরোস্ট্যাট। তথ্য বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইইউ এর নিট পোশাক খাতের আমদানি ১৭ দশমিক ৭১ শতাংশ বা ৩ হাজার ১৯৪ কোটি ইউরোতে নেমে আসছে। গত বছরের একই সময়ে চাহিদা ছিল ৩ হাজার ৮৮২ কোটি ইউরোর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category