মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

চার কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেবে রাবি

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছর থেকেই দেশের আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৩০মে) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা। সবার দাবির পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা বিষয়টি আলোচনা করি। এখন আপাতত রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনবোধে আরো কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি বিভাগীয় শহরেই ভর্তি পরীক্ষা নেয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আঞ্চলিক কেন্দ্রে ভর্তি নেয়া শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category