শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

চারদিনের রিমান্ডে হাসানাতের ছেলে মঈন আব্দুল্লাহ

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, শোক মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে চারদিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ।

মইন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

রোববার (২৪ নভেম্বর) বিকেল চারটায় মইনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন।

এ ছাড়া আরও দুটি মামলায় মইনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবং অপর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মইনকে জেলহাজতে পাঠানো হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দু-দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরকদ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ছিলেন মঈন আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category