বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর কম্বল বিতরণ

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ জনসেনামূলক নানাবিধ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ৪শ জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেড’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন ৯ বীর (মেকানাইজড)’র অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।

সেনাবাহিনীর সদর দপ্তরের ১১ পদাতিক ডিভিশন এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) এই কম্বল বিতরণের আয়োজন করে।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category