বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৫ Time View

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মফিজ  (৫৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদÐ  দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছরের  কারাদণ্ড প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার  (২ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্প্রাডপ্ত মফিজ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের  মৃত ফজলুর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লি পাড়া  এলাকায় অভিযান চালায়।  অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে  পালানোর সময় ১ কেজি ৮৩৫ গ্রাম হেরোইনসহ মফিজকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরে দিন ৩০ নভেম্বর  র‌্যাবের নায়েব সুবেদার এ কে এম রবিউল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মেসবাহুল হক তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি  মফিজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category