শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চাঁদপুর ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুরে মোহনপুর নৌ ফাঁড়ির এ এস আই মানিক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, গেল রাতে মেঘনা নদীতে অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩ যাত্রীকে দেখতে পেয়ে  তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌপুলিশের সদস্যরা স্প্রীডবোটযোগে তাদের গতিরোধ করে ও  ট্রলার তল্লাশি করে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ দেখতে পায়। বস্তা খুলে নৌপুলিশের সদস্যরা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে গাঁজা দেখতে পায়।

তাৎক্ষণিক আমরা ট্রলারে থাকা ৩জন মাদককারবারি, ৪৪ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করি।এ ব্যাপারে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান,  জব্দকৃত গাঁজা ও আটককৃত ৩ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, জব্দকৃত গাঁজার  মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category