বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের চালকের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন। ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় ২ ঘণ্টা আটকা পড়েছিল।

জানা গেছে, বুধবার রাতে চলন্ত ট্রেনে গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। দুর্বৃত্তের ছোড়া পাথরে গুরুতর আহত হয় ট্রেনচালক। রক্তাক্ত অবস্থায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে দেন। পরে ট্রেনে থাকা লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে আটকা পড়ায় দুর্ভোগে পরে যাত্রীরা। জনবল সংকটে ঈশ্বরগঞ্জ স্টেশনের কার্যক্রম সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটিতে দায়িত্বশীল কোনো লোকজন ছিল না। প্রায় ২ ঘণ্টা পরে ময়মনসিংহ থেকে চালক মোহাম্মদ হানিফ এসে ট্রেনটি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার আ. হালিম জানান, গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গুরুতর আহত হয় ট্রেনচালক। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে চালককে।

তিনি আরও জানান, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢ বগির ১-২ সিটের জানালার কাঁচ ভেঙে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category