শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে একই পরিবারের হাদীদ (৩) ও আল আমিন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাঁতমারা ইউপির পশ্চিম বড় বেতুয়ায় এ ঘটনা ঘটে।

হাদীদ ওই গ্রামের দলিল লেখক ইয়াছিনের পুত্র ও আল আমিন একই পরিবারের নাজিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারে অজান্তে হাদীদ এবং আল আমিন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে, এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায় গ্রামবাসীরা।

পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাদের।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category