বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

চট্টগ্রামে ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৬৬ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আবুল বশর নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতগড় মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাওলানা আবুল বশরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছয়জন হলেন আবুল হাশেম, মো. ইফহাদুল ইসলাম বাবু, আকতার আহমদ, আবদুল লতিফ হোছাইনি, মো. আবদুল মজিদ হোছাইনি ও অ্যাডভোকেট আবদুল ওয়াহেদ হোসাইনি।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ ফেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, সাতগড় শাহ আতাউল্লাহ হোছাইনি (রাহ.) কেন্দ্রীয় শাহী জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই মাস আগে মসজিদ কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে আহ্বায়ক ও চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়।

এরপর উভয়পক্ষকে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। চলতি সপ্তাহে যে পক্ষ দায়িত্ব পালন করছেন, তারা মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় আদায় করার ঘোষণা দেন। ঘটনার রাতে আরেকপক্ষ মসজিদে এসে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় করার ঘোষণা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও ছয়জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category