বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

চট্টগ্রামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে আগুন

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবিএল) পিএলসিতে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জুবলি রোড এলাকার ওই ব্যাংকে আগুনের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নন্দনকানন ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাইফেল ক্লাব সংলগ্ন মার্কেটে বেশ কিছু ইলেক্ট্রনিক পণ্যের দোকান আছে। আগুনের খবরে এ সময় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম অফিসার কফিল উদ্দিন বলেন, রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ছুটে গেছে। এখনো তারা কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category