মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

ঘূর্ণিঝড় রেমাল: ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের প্রতিনিধি দল শ্যামনগরে

  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৩ Time View
সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

শনিবার (১ জুন) বিকাল ৫ টার সময়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুাল হাসান জুয়েল।

আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দীন ও আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। বাকী অংশের কাজও দ্রুত শুরু হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category