শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) এ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা (৭০) নিহত হয়েছেন।  শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পাথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত নির্মানাধীন শেখ ফজলুল করিম সেলিম ল‍‍` কলেজ থেকে বাসায় ফেরার জন্য বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় আসেন তিনি। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার আওয়ামী লীগ এ নেতার সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন। রনজিৎ কুমার গামা জেলার টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈ‍‍`র ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাড়িতে বসবাস করতেন।

জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার একটু আগে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আজ শনিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category