শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গাজীপুর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন পর্যন্ত মৃত্যু ১০

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (১৭ মার্চ) রাত ১২টার দিকে জহিরুল ইসলাম ও রাত আড়াইটার দিকে মোতালেবের মৃত্যু হয়। সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে সোলাইমান ও রাব্বির পৌনে সাতটার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, গতরাতে জহিরুল ইসলামের মৃত্যু হয়। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল। মোতালেব রাত ২.৩০ মিনিটে মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল, শিশু সোলায়মান আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারা যান। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। রাব্বী সকাল পৌনে সাতটার দিকে মারা যায়। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে দশজনের মৃত্যু হলো।

তিনি জানান, এই ঘটনায় শুক্রবার থেকে সোলাইমান মোল্লা, মনসুর আলী শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান ও রাব্বি নামে এ পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরও যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন অন্তত ৩৫ জন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিরচালা এলাকার শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। এক পর্যায়ে তিনি এটি রাস্তায় ফেলে দেন।

এ সময় সেখানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। পরে রাস্তায় থাকা প্রায় ৩০-৩৫ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category