বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গাজীপুরে চলন্ত বাসে আগুন

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের জিরানী বাজার ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যাত্রীবাহী চলন্ত বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভিতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে।

এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভায়। আগুনে বাসের ভিতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে, জামালপুর থেকে ছেড়ে আসা খড় বোঝাই একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছলে ট্রাকে রাখা খড়ে আগুন দেয়া হয়। সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, আগুনে ট্রাকে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে গেছে তবে ট্রাকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারা বা কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category