শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গরমে সুপেয় পানি নিয়ে সাধারণ মানুষের পাশে ভাটারা থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

তীব্র তাপদাহে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে ভাটারা থানা পুলিশ৷ এর আগে গরমে পথচারীদের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)৷

রোববার রাজধানীর ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন৷

সরেজমিনে দেখা যায়, ভাটারা থানার প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে অস্থায়ী ‘ওয়াটার বুথ’৷ এ বুথ থেকেই পথচারী, রিকশাচালক, শিক্ষার্থী ও শ্রমিকসহ সকল পেশার মানুষ বিনামূল্যে সুপেয় পানি পান করতে পারছেন৷ প্রয়োজনে দেওয়া হচ্ছে ওরাল স্যালাইনও৷ এ বুথেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ভাটারা থানার পুলিশ সদস্যরা৷

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে ভাটারা থানা এলাকায় পথচারী, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড তাপদাহ থেকে সাধারণ মানুষের কষ্ট নিবারণ করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিশুদ্ধ পানি সাধারণত পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পথচারী ও অন্যান্যদের মধ্যে সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়। তাপদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমাদের একটা ছোট ইনিশিয়েটিভ একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে৷

এর আগে গত শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমাণ পানির ট্যাংক স্থাপন ও লেবুর শরবতসহ খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ান থানা পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category