বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

গণতন্ত্রের শ্বাস রোধ করছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ভারতে চলতি সংসদ অধিবেশনে ১৪১ জন সংসদ সদস্যকে  সাসপেন্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বুধবার এ বিষয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এনডিটিভি।

সোনিয়া বলেন, গণতন্ত্রের শ্বাস রোধ করছে মোদি সরকার। এর আগে কখনো এতজন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়নি। সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হামলার ঘটনায় উত্তাল ভারত। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিক বার সুর চড়িয়েছে বিরোধীরা। হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন তারা। সব বিরোধী সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লোকসভায় অনভিপ্রেত ঘটনা নিয়ে বিবৃতি চেয়েছিলেন। আর এজন্য এতজন সদস্যকে সাসপেন্ড হওয়ার ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলছেন সাবেক কংগ্রেস সভাপতি।

সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবারও ভারতের লোকসভার ৪৯ জন বিরোধী সদস্যকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। সোমবারও সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছিল। গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সদস্যকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category