শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবাজার থানা বিএনপি।

শনিবার বিকালে চকবাজার দেবিদাস ঘাটে ৩০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- চকবাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস  সালাম।

শনিবার সন্ধ্যায় তিনি কারাবন্দি বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩নং ওয়ার্ড সহ-সভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category