শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত, আঞ্জুমানে ৮ লাশ

  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। অন্যদিকে অজ্ঞাত ৮টি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন। বৃহস্পতিবার ঢামেক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢামেক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই থেকে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন।

এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই ৯ জনের, ২৪ জুলাই তিন জনের ও আজ ২ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category