সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

কৃষি সমৃদ্ধ কৃষি উন্নতি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি পুনর্বানস কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে বিনামূল্যে সার ও বীজ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি উপ-সহাকারী কর্মকর্তা সুপন চাকমা। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, সার ও বীজ নিয়ে সঠিক ভাবে ব্যবহার করে ফসলের পরিচর্চা করে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে এতে আপনাদের লাভ, দেশেও লাভ সরকারের বেশি করে ফসল আমদানী করতে হবে।

দীঘিনালা উপজেলার মাটি খুবই উর্বর বেশি পরিমানে সার দিতে হয় না। মাইনী নদীর পানি দিয়ে চাষাবাদ করা যায়। যে কোন সমস্যায় কৃষি অফিসের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে হবে। এতে উপজেলা ৫টি ইউনিয়নের ৩শত কৃষদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category