রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

কুড়িগ্রামে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি করছে স্বেচ্ছাসেবী সংগঠন

  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

কুড়িগ্রামে গরিব ও অসচ্ছল মানুষের মধ্যে সাত টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি করছে ‘ফাইট আনটিল লাইট‍‍` (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

জেলার সদর উপজেলা, ফুলবাড়ী উপজেলা ও রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই সাত টাকার সবজি বিক্রির কার্যক্রম চালানো হবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান।

উদ্বোধনী দিনে ফুলিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এককেজি শিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আঁটি পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজারমূল্য তিনশ টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়।

সাত টাকার বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রসিদ এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের।

সাত টাকার বাজারে সবজি কিনতে আসা পাঠানটারী গ্রামের রানী আক্তার জানান, দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়ায় কৃষক স্বামীর পক্ষে একসাথে এতো বাজার করা অসম্ভব। মাত্র সাত টাকায় তিনশত টাকার কাঁচাবাজার পেলাম। পরিবারে চারজন সদস্য নিয়ে এই বাজার দিয়ে পাঁচদিন নিশ্চিন্তে খাইতে পারবো।

তিনি আরও বলেন, ‘ফুল সংগঠন রিলিফ দেয় নাই, তারা কম দামে বিক্রি করলো আর হামরা কিনি নিলাম। কমদামে এতো বাজার পেয়ে আমার খুব উপকার হইল।’

উপজেলার সাতচন্দ্রখানা গ্রামের রিনা রানী বলেন, হামার স্বামীর কোন আবাদি জমিজমা নাই, হাতের কামাই দিয়ে কোনোরকমে চাল কিনে ভাত খাই। বাজারে সবজির দাম চড়া, ভাল-মন্দ সবজি, মাছ, ডিম খামো, তাঁর সামর্থ্য নাই। আজ সাত টাকা দিয়ে এক কেজি শিম, এক ক্রজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আঁটি পালংশাক এবং একটি ডিম কিনেছি। আমার ছাওয়াটা ডিম পায়া খুব খুশি হয়েছে বলেও তিনি জানান।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জানান, বেসরকারি সংগঠন ফুল এর অর্থায়নে উপজেলার অভাবী মানুষের মাঝে মাত্র সাত টাকায় ব্যাগভর্তি বাজার করার সুযোগ পেলো। ফুল সংগঠন ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরীব মানুষের বাজারের সুযোগ দিয়েছে। ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট(ফুল) সংগঠন গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য সাত টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category