শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা দিয়েছে জেলা পুলিশ।

রোববার জেলা পুলিশ মিডিয়া উইং জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মোতায়েন ছিল কুড়িগ্রাম জেলা পুলিশ। রুটম্যাপ, রুট নিরাপত্তা, রথযাত্রা পরবর্তী আনন্দ-আরতী সকল পর্যায়ে সতর্কভাবে দায়িত্ব পালন করেছে। ধর্মীয় গুরুদের সাথে সহমর্মিতার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে পুলিশ।

রথযাত্রা উপলক্ষ্যে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগের সদস্যরা।

এছাড়াও ডিবি পুলিশের একটি চৌকস টিম, কুইক রেসপন্স টিম, মোবাইল টিমসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এ সময় কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ও কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা সফলভাবে রথযাত্রার নিরাপত্তা ডিউটি সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category