বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৪ Time View

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসান বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার সকালে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

এর আগে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র তাহসিন বাহার সূচনা।

গত ৯ মার্চ উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র হিসেবে চেয়ারে বসলেন তাহসিন বাহার।

এর আগে গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার শপথ পাঠ করেন তিনি।

তাহসিন বাহার সূচনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যেষ্ঠ কন্যা। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণ করে তাহসিন বাহার সূচনা সাংবাদিকদের জানান, মেয়র হিসেবে তার প্রথম দায়িত্ব নগরের যানজট নিরসন করা। একে একে তিনি তার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন।

ইএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category