বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

কিশোরগঞ্জে ভিজিএফের চাল পাবে সাড়ে ৪ লাখ পরিবার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

কিশোরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের আওতায় ৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন হতদরিদ্র ও দুস্থ পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

জনপ্রতি হতদরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই। উপজেলা ও পৌরসভা পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভার গরিব-দুস্থ পরিবারগুলো পাবে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল।

ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করা হবে। সরকার প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) ভিজিএফের আওতায় সারা দেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল দিয়ে আসছে। এজন্য জেলা প্রশাসকদের বরাবরে ঈদের আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়।

গ্রামের গরিব, অসহায় পরিবারগুলো যাতে ঈদে কষ্টে না পড়ে সেজন্য এই বরাদ্দ দেয়া হয়।

কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের আওতায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা পর্যায়ে ৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ জন হতদরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি এসেছে। জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই বিতরণ করা হবে বরাদ্দকৃত ভিজিএফের চাল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভার ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে।

পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরি করবেন। উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে, বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবে।

এছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী লোকজনকেও সহায়তা দেওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category