বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিণাল এলাকার জেলা ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার  ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী উঠানোর জন্য চন্দ্র টার্মিনাল  এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুর্বৃত্ত এসে যাত্রীবাহী বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় গাড়িতে থাকা চালক সহকারি ও কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে নামতে গেলে অনেকেই আহত হন। আশপাশের লোকজনের চিৎকারে চন্দ্রা এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌছায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান অগ্নিসংযোগের  ঘটনাটি নিশ্চিত করে বলেন। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা চলমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category