শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কালিহাতীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

টাঙ্গাইলের কালিহাতীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন ওই চেক বিতরণ করেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া অনুদান (জিআর ক্যাশ) ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে ১২টি পরিবারের মাঝে মোট ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া সল্লাই উনিয়নের এক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর কালিহাতী উপজেলার নরদহি বাজারে ঝড়ের আঘাতে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category