বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ওসি বদলি

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রথম ধাপে একযোগে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। এই তালিকায় রাঙামাটির জেলার আট থানার ওসিকে বদলি করা হয়েছে এবং নতুন আট ওসিকে পদায়ন করা হয়েছে। তৎমধ্যে রাঙামাটি জেলার কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার ওসিকেও বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।আদেশে জানানো হয়, রাঙামাটির চন্দ্রঘোনার থানার ওসি মো. শফিউল আজমকে খাগড়াছড়ি পানছড়ি থানায়, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বান্দরবানের থানচি থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়ি থানার ওসি আনচারুল করিমকে চন্দ্রঘোনা থানায়, রোয়াংছড়ি থানার ওসি মো. আবুল কালামকে কাপ্তাই থানায় পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজির সই করা প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category