শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কলাপাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ১

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৩ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখে সন্দেহভাজন মো. ইব্রাহিম প্যাদাকে (২৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২টার দিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সীমানা সংলগ্ন তারিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার আবু তাহের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টার দিকে মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাঙচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোঁসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতি সাধন উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category