বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে নিজ হাতে এলএ চেক বিতরণ করলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অধিগ্রহণকৃত স্থানে (পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট সংলগ্ন নতুন ব্রিজ এলাকায়) উপস্থিত হয়ে ৩০ জন ব্যক্তির মাঝে ৩০টি ক্ষতিপূরণের এলএ চেকের মধ্যমে মোট ৪ কোটি  ৮৫ লাখ ২২ হাজার তিনশ ঊনপঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা টাকা বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক ও কালেক্টর মোহাম্মদ আবু নাসের বেগ।

চারটি প্রকল্পের অধীন এ চেকগুলো বিতরণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: মাগুরা-শ্রীপুর মহাসড়ক বাঁকসরলীকরণ ও সমপ্রসারণ প্রকল্প, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোরেশনের আওতায় সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প, মাগুরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প, মাগুরা জেলার রামনগর হাইওয়ে পুলিশ ব্যারাক ভবন, ডাম্পিং গ্রাউন্ডসহ অন্য স্থাপনা নির্মাণ প্রকল্প।

এসময় জেলা প্রশাসক বলেন, চেক বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিপূরণপ্রত্যাশী কেউ যেন কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২১০ জন ব্যক্তির মাঝে ২২১টি এলএ চেকের মাধ্যমে সর্বমোট ৩২,৮৪,৪৫,৮৩৩.৮৭ টাকা প্রদান করা হয়েছে এবং সবগুলো এলএ চেকই সরেজমিনে অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category