শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এমপি আনার হত্যা সিয়ামকে নিয়ে অভিযান: খাল থেকে হাড়গোড় উদ্ধার

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৮ Time View

সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেফতার সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে সিআইডি। রোববার সকালে ভাঙড় এলাকা থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়।

আন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, রোববার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়। হাড়গুলো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে সেগুলো মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনো স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেনসিক পরীক্ষা।

প্রসঙ্গত, নিউটাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাংক থেকে ৪-৫ কেজি ছোট ছোট মাংসের টুকরা উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি আনোয়ারুলেরই, তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইসি সূত্রে খবর। হাড়গুলো যদি সত্যিই এমপি আনারের হয় তাহলে সেটা হবে এই মামলায় সিআইডি তদন্তে বড় অগ্রগতি।

এর আগে নেপাল থেকে সিয়ামকে গ্রেফতার করে কলকাতা সিআইডি। শনিবার তাকে বারাসত আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৪ দিন রিমান্ডের নির্দেশ দেন। তারপর রোববার সকালেই সিয়ামকে নিয়ে কৃষ্ণমাটিতে পৌঁছে এই হাড়গোড় উদ্ধার করেন সিআইডি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category