শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এমপি আনারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত:স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮৭ Time View

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌‌‌‘আমাদের শুধু ঘোষণাটা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেবো।’বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন। আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে।’

তিনি বলেন, ‘আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাসকবলিত। সে এলাকারই তিনি এমপি। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে সুনিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাবো।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছি; যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা নিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি। আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করা যাচ্ছি।’

‘তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদের বলেছিলাম। তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাবো। আমরা এখন নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি না। এ মুহূর্তে আর কোনো সংবাদ আমরা পাইনি। এটুকু বলতে পারি হত্যাকারীদের প্রায় আমরা চিহ্নিত করেছি।’

মন্ত্রী বলেন, ‘একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category