শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

এবার সীমান্তে বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশি নিহত

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া ককটেলের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রফিউল ইসলাম টুকলু নামের ওই ব্যক্তি ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রোববার ( ২৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, ভোরের দিকে রফিউলসহ চার বাংলাদেশি ভারতীয় চিনি আনতে ডাঙ্গাপাড়া সীমান্তে যায়। এসময় বিএসএফের টহল দলের সামনে পড়লে বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে বিএসএফ। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল। তবে অপর বাংলাদেশিরা পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনার পর বিএসএফ ওই বাংলাদেশির লাশ নিয়ে যায়।

বিজিবির পানবাড়ি ক্যাম্পের কমান্ডার আমানুজ্জামান জানান, এ ঘটনায় ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category