বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

এখনও পুড়ছে সুন্দরবন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস-নৌবাহিনী-কোস্টগার্ড

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৪ Time View

বাগেরহাটে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় এখনও পুড়ছে সুন্দরবন। আগুন নেভাতে কাজ শুরু করেছে দমকল বাহিনীর ৫টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

রোববার (৫ মে) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেইসঙ্গে আইএসপিআর জানায়, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ কাজ করছে নৌবাহিনী।

রোববার (৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ এ তথ্য জানান।

এর আগে গতকাল শনিবার বিকেল পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় এবং কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় তখন আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category