বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঋতুপর্ণা-সাবিনাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের ঘরে আনলো বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ঋতুপর্ণা-সাবিনারা।

জানা গেছে, বাঘিনীদের আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসও প্রস্তুত করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। তিনি জানান, একটি ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে। এজন্য বিআরটিসির একটি বাস প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন সাফ বিজয়ী মনিকা চাকমা-মারিয়া মান্দারা।

ছাদখোলা বাসে ২০২২ সালের সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়েরা দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেসময় সাবিনা, সানজিদা, মাসুরাদের প্রতি অভিনন্দনের বৃষ্টি ঝরিয়েছিলেন রাস্তার দুই ধারে দাঁড়ানো ফুটবলপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category