সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

উ. কোরিয়ায় ভয়াবহ বন্যা, পর্যবেক্ষণে মাঠে নেমেছেন কিম

  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনা সীমান্তের কাছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানের বাসিন্দাদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করতে মাঠে নেমেছেন।প্রকশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন একটি বিমানবন্দরের মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষেণ করছেন। এরপর তিনি গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন।

বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় ১০টি হেলিকপ্টার ও সরকারি নৌযান ব্যবহার করা হচ্ছে।

কেসিএনএ জানিয়েছে, রোববার চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে বন্যায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category