শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

উচ্ছেদের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ কমাল ট্র্যাফিক পুলিশ

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭৯ Time View

দীর্ঘ সময় ধরে উত্তরা জমজম টাওয়ার থেকে ময়লার মোড় দুই ধরের ফুটপাত দিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতো না। অনেক সময় কাঁচাবাজারের মালামালের জন্য প্রধান সড়ক ধরে হারতে হত পথচারীদের অন্যদিকে রেন্ট এ কার ব্যবসায়ীদের আড্ডা ছিল ফুটপাতে। মেতে উঠত বিভিন্ন খেলায়, যার কারণে এ ফুটপাত অনেকটাই অনিরাপদ ও দুর্ভোগের শিকার হয়েছে অনেক পথ চারি এমনটাই বলছিলেন অভিযানে দারি থাকা পথচারী আমিনুল ইসলাম।

সোমবার দুপুরে রাজধানী উত্তরা জমজম টাওয়ার সোনারগাঁ জনপথ থেকে ময়লার মোড় পর্যন্ত সড়কে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান করেছে ট্র্যাফিক উত্তরা পশ্চিম জোন (ডিএমপি) ঢাকা।

অভিযানে উপস্থিত ছিলেন, ট্র্যাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউস হোসেন, ট্র্যাফিক ইন্সপেক্টর নূর নবী সহ অনেকে।

এসময় অবৈধ পার্কিং করায় ২০ টি গাড়িতে মামলা, সড়কে পরে থাকা বেশ কিছু ভ্যান ও আনুমানিক অর্ধশত দিক ফুটপাতের অস্থায়ী দোকান অভিযানের মধ্য দিয়ে সরিয়ে দেওয়া হয়।

ট্র্যাফিক উত্তরা পশ্চিম জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউস হোসেন প্রতিবেদককে জানান, ঈদকে সামনে রেখেই সড়কে কেউ বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে শপিংমল গরুর হাট বিভিন্ন স্থানে যেতে পারে সেজন্য আমাদের এই অভিযান। এছাড়াও মাননীয় কমিশনারের নির্দেশনায় আমরা গরুর হাটের মালিকসহ বিভিন্ন শ্রেণি প্রেসার লোকেদের সাথে মতবিনিময় করে যাচ্ছি।

অন্যদিকে ট্র্যাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান প্রতিবেদককে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা হচ্ছে, কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না। জনসাধারণের চলাচল বিঘ্নিত করে ফুটপাতে দোকান বসলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানো কার্যক্রম করতে দেওয়া হবে না।

এমন অভিযানে সাধুবাদ জানিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। অনেকেই বলছেন অভিযানের পর যেন ফের দখল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category