শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদ ইত্যাদিতে ভিন্নধর্মী পরিবেশনায় প্রতীক হাসান ও প্রীতম হাসান

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। আর ঈদের বিশেষ ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। আমাদের গানের ভুবন বিশাল ও বৈচিত্র্যময়। ইত্যাদিতে প্রচারিত গানের কথা, সুর, সংগীতায়োজন ও গায়কিতে খুঁজে পাওয়া যায় প্রাণ। ইত্যাদি সবসময়ই চেষ্টা করে গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও এই বৈচিত্র্যকে তুলে ধরতে।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদিতে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটির ফোক অংশে ইত্যাদিতেই গাওয়া খালিদ হাসান মিলুর সেসময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে।

এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮জন তরুণ বিট বক্সার। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

বর্তমানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বাউল ও লোক সংগীতের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্যণীয়। তার গাওয়া ও কম্পোজিশনে বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে বিভিন্ন ধারার গান গাইছেন প্রতীক হাসান। তার কণ্ঠেও জনপ্রিয় হয়েছে বেশ কয়েকটি গান।

উল্লেখ্য, খালিদ হাসান মিলু-বাংলা সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, ক্ষণজন্মা এই সংগীতশিল্পীর ইত্যাদিতে গাওয়া সবগুলো গানই সে সময় ব্যাপক প্রশংসিত হয়। এই শিল্পীর সপরিবারে জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটি প্রচারিত হয়েছিলো ইত্যাদিতে। এমনকি খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসানের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো ইত্যাদির মাধ্যমেই। দুই ভাই প্রতীক ও প্রীতম একসঙ্গে প্রথম জুটি বেঁধেও গান করেন ইত্যাদিতেই।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category