বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

ঈদে ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ: আইজিপি

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৭৫ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, ঈদে ফাঁকা ঢাকায় মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবেন।

শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, ঈদে যাতায়াত নিরাপদ করতে পুলিশ প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়বে, সে অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছে।

ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে নিরাপদে পৌঁছাতে পারে পুলিশ এ ব্যাপারে সচেষ্ট থাকবে। সবাই একসঙ্গে কাজ করবে বলেও জানান পুলিশ প্রধান।

আইজিপি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিধানে সতর্ক থাকবে পুলিশ।

জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করতে যাত্রীদের আহ্বান জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category