শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদে পর্যটক হয়রানি বন্ধে ট্যুরিস্ট পুলিশের চার নির্দেশনা

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

প্রতিবছর ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে। আর এ সুযোগকে কাজে লাগান অসাধু ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের লোকজনকে ডেকে আগাম চার নির্দেশ না জারি করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে বিচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বিচ বাইক, ওয়াটার বাইক ও কিটকট মালিকসহ বিচের সকল স্টেকহোল্ডারদের নিয়ে পর্যটকদের সাথে তাদের আচরণ প্রেক্ষিতে ট্যুরিস্ট পুলিশের নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্দেশনা প্রদান করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

সভায় উপস্থিত সকলের প্রতি স্পষ্ট করে যেটি বলা হয় তা হলো- পর্যটকদের কোনোভাবে হয়রানি করা যাবে না। এই আলোকে নির্দিষ্ট ভাড়া ব্যতীত অতিরিক্ত টাকা আদায় না করা এবং পর্যটকদের সাথে খারাপ আচরণ না করার জন্য স্টেক হোল্ডারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কোনো অভিযোগ আসলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

উপস্থিত সবাই সংযতভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে এবং পর্যটকদের প্রতি সম্মান প্রদর্শন করবে বলে ট্যুরিস্ট পুলিশকে জানায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, পরিদর্শক গাজী মিজান, পরিদর্শক মো. ফারুক ও কক্সবাজার বীচের ক্যামেরাম্যান, ঘোড়া চালক, বিচ বাইক, ওয়াটার বাইক ও কিটকট মালিক সমিতির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category