মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮১ Time View

কোরবানি ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা। অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপমুক্ত রাজধানী। যানবাহন কম, তাই যানজটও নেই।ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা।

এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধুলা-ধোঁয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিশ্বাস নেন। প্রায় ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই।

মঙ্গলবার সকালে রাজধানীর সড়কে দুই একটি বাস, কয়েকটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর প্রাইভেটকার ছাড়া তেমন বড় কোনো যানবাহন দেখা যায়নি।

একই অবস্থা এয়ারপোর্ট, খিলক্ষেত, বনানী, মহাখালী, গুলিস্তান, পল্টন, শাহবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা।

তবে বেলা বাড়লে মানুষের যাতায়াত কিছুটা বাড়তে পারে। এসব এলাকায় গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নগরজুড়ে চলছে ছুটির আমেজ

যানবাহন কম, তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি দুর্ঘটনার শঙ্কা তৈরি করে। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনা রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category