শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের ঈদ সামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অভিপ্রায়ে রাঙামাটি রিজিয়ান মিরু দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ জনগণের মাঝে রাজামাটি রিজিয়ান কর্তৃক ঈদ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে ৩০৫ পদাতিক ব্রিগেডের প্রান্তিক হল প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী এলাকার দুস্থ জনগণের হাতে তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি-পিএসসি।

এ সময় সেনা রিজিয়নের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কুদ্র প্রচেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category