শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‌্যাব কাজ করছে: খন্দকার মঈন

  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯৪ Time View

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে গিয়ে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করছে। আমরা প্রতিটি এলাকায় বিশেষ নজরদারি রেখেছি।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৯ টায় স্টেশন পরিদর্শন করে যাত্রীদের খোঁজ খবর ও অভিযোগ জানার চেষ্টা করেন তিনি। ঈদুল ফিতরকে ঘিরে ঘরে ফেরা মানুষের খোঁজ নিতে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন তিনি।

এসময় খন্দকার আল মঈন বলেন, আপনারা যারা শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। কৌশল করে নিজস্ব নিরাপত্তা জোরদার করুন। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে আইনশৃঙ্খলা বাহিনী খুব সহজে ফুড প্রিন্ট পেতে পারে। আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের সম্পদ রক্ষায় প্রস্তুত।  তিনি বলেন, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা রেলওেয়ের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। স্টেশনের সামনে আমাদের কন্ট্রোল রুম আছে। যেকোনো অভিযোগ যাত্রীরা করতে পারবে।

এছাড়া দ্রুত নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষে আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category