শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে ৩০ মার্চ পর্যন্ত। অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

ঈদযাত্রার টিকিট বিক্রির প্রথম দিনে (২৪ মার্চ) পাওয়া যাচ্ছে ৩ এপ্রিলের। ৪ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল।

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ ট্রেন চাঁদপুর-চট্টগ্রাম রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৫ ট্রেনটি চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল ৬ ট্রেনটি ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৭ ট্রেনটি ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৮ ট্রেনটি দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন থেকে পাঁচদিন চলাচল করবে।

কক্সবাজার ঈদ স্পেশাল ৯ ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটে, কক্সবাজার ঈদ স্পেশাল ১০ ট্রেনটি কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলাচল করবে। এই ট্রেন দুটি ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন থেকে তিনদিন চলাচল করবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ট্রেন ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১২ ট্রেন কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৩ ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে, শোলাকিয়া ঈদ স্পেশাল ১৪ কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category