শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতারণার অভিযোগে করা এই মামলায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত। আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোমবার (১ মার্চ) বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাসেল মামলাটিতে আপসের শর্তে জামিন পান। জামিন পাওয়ার পর শর্ত ভঙ্গ করায় আমরা তার জামিন বাতিলের আবেদন করি। এ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’

২০২৩ সালের ১৬ এপ্রিল এ মামলা করা হয়। মামলা সূত্রে জানা যায়, বাচ্চাদের বিভিন্ন সামগ্রী নিতে থ্রিএস নামের অপর এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইভ্যালি। সে অনুযায়ী ইভ্যালি অনলাইনে অর্ডার গ্রহণ করে পণ্য বাদীর প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেবে এবং পণ্য সরবরাহকারী কোম্পানি থ্রিএসকে টাকা পরিশোধ করবে। এর পরিপ্রেক্ষিতে প্রায় ৮০ লাখ টাকার পণ্য সরবরাহ করলেও আসামিরা সেই টাকা পরিশোধ না করায় থ্রিএস করপোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category